ঢাকাFriday , 26 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিডিয়া গুলো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ভুমিকা রাখতে পারে: আহমেদ আবু জাফর

Link Copied!

মোমিন তালুকদারঃ

দেশের মিডিয়া গুলো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেছেন। নিজ মিডিয়ার প্রতিনিধি-সাংবাদিক কোথাও হামলা- মামলা-হয়রানির শিকার হলে ঝামেলা এড়াতে অনেক মিডিয়া স্বীকার করতে চান না; যা প্রতিনিধিকে আরও বিপদগ্রস্ত করে তোলে। মালিক-সম্পাদককে এ পরিস্থিতিতে প্রতিনিধির খুব কাছাকাছি থেকে সাহস জোগানো উচিত।

এ সময় তিনি দৈনিক প্রলয়-এর সকল সাংবাদিক, কলাকুশলী, প্রকাশক এবং পাঠকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী এবং পরে পত্রিকাটির মাল্টিমিডিয়ার উদ্বোধন করেন।

উপস্থিত অতিথিরা বলেন, একটি সংবাদপত্র কেবল খবর প্রকাশ করে না – এটি একটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী এবং ন্যায়ের পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। “দৈনিক প্রলয়” যে সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি বলে আমরা মনে করি দৈনিক প্রলয় এই চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজ যখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বন্যায় ভেসে যাচ্ছি, তখন দায়িত্বশীল সাংবাদিকতা আরও বেশি প্রয়োজন। দৈনিক প্রলয় যেন সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে আরও অটুট থাকে এই প্রত্যাশা করেন।

আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি – সবক্ষেত্রেই পত্রিকার ভূমিকাকে অবহেলা করা যায় না। আপনি যদি সমাজের আয়না দেখতে চান, তাহলে সংবাদপত্রের পাতা খুলে দেখুন কোন দিকটায় আলো, আর কোন দিকটায় অন্ধকার, তা স্পষ্ট বোঝা যায়।

এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা আশা করি “দৈনিক প্রলয়” আরও শক্তিশালী হয়ে উঠবে, নতুন প্রজন্মের কাছে তথ্যের বিশ্বাসযোগ্য উৎস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, এবং ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মো: মাসুদ, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক সেলিম মিয়াজী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওহায়াব রিংকু প্রমুখ।