ঢাকাTuesday , 30 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন

Link Copied!

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সেবার মান আধুনিকায়ন, গ্রাহক সেবা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে ১১ দফা দাবি ও প্রস্তাবনা পেশ করেছে ‘বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়ন’। মঙ্গলবার(৩০ ডিসেম্বর) রাজধানীর রমনা বিটিসিএল কম্পাউন্ডে আয়োজিত জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে এই প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। ​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিটিসিএল-কে একটি লাভজনক ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে দক্ষ জনবল নিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একইসাথে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। শ্রমিক ও মালিকের সুসম্পর্ক এবং ইনসাফ কায়েমের মাধ্যমেই দেশের টেলিযোগাযোগ খাতকে আরও গতিশীল করা সম্ভব। ​

বিটিসিএল শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিব উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: সোহেল রানা মিঠু।

​সম্মেলনের দ্বিতীয় পর্বে উৎসব মুখর পরিবেশে সংগঠনের আগামী মেয়াদের নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সদস্য ও ডেলিগেটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়ন (রেজি নং: বি-১৯৪৬)-এর ২০২৬-২০২৭ সেশনের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো: নজরুল ইসলাম পুনরায় সভাপতি এবং মো: রুহুল আমিন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত এই কমিটিতে ৩০ জন মূল সদস্য এবং ৫ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য রয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর টিএন্ডটি খাতের শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায়ে কাজ করবে।

সম্মেলনে বিটিসিএল-এর বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং কয়েকশ সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।