ঢাকাSunday , 31 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেট থানা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা

admin
August 31, 2025 11:03 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীন নিউমার্কেট থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ১৪ সদস্য বিশিষ্ট একমিটির অনুমোদন প্রদান করেন। সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটিতে মতিউর রহমানকে আহবায়ক এবং মিজানুর রহমান (এম. রহমান), আনোয়ার হোসেন টিপু, শহিদুল ইসলাম শহিদ, নূর হোসেন, মিজানুর রহমান মিজান, কাজী আশরাফুজ্জামান হাসু, শাহাবুদ্দিন খান, হারুন মোল্লা, মো. হারুন হাওলাদার, মো. সামছুল আলম, হাসান জাহাঙ্গীর মিঠু, মো. জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন রাজুকে যুগ্ম আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদন দেওয়ার পর নিউমার্কেট থানা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মতিউর রহমান গণমাধ্যমকে জানান, উনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে বিএনপির হাতকে শক্তিশালী করতে সবসময় উনার পাশে থেকে সগযোগীতা করার জন্য নিউমার্কেট বাসীসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।