ঢাকাSaturday , 27 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক প্রলয়ে চীফ রিপোর্টার হিসেবে যোগদান করলেন সাংবাদিক আনোয়ার হোসেন

admin
September 27, 2025 2:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক প্রলয়ের চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুরের নির্যাতিত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ। ২৬ সেপ্টেম্বর পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান সম্পাদক বলেন, “দৈনিক প্রলয় সবসময় নিরপেক্ষ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব প্রদান আমাদের সম্পাদকীয় নীতিকে আরও শক্তিশালী করবে।”

সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ গাজীপুরে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। তিনি ন্যায়, সত্য ও সাহসী সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তার যোগদানে দৈনিক প্রলয়ের সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।

অনুষ্ঠানে দৈনিক প্রলয়ের সম্পাদকীয় বোর্ডের সদস্য, প্রতিবেদক এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।