লিমন হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। শুক্রবার (১৫ আগস্ট) যুবদলের এই নেতা শুভেচ্ছা জানান।
এসময় শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সব সময় আপোসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমরা প্রেরণা ও সাহস পাই। আজকের এই দিনে আমি দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি। সেই সাথে দেশনেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া একান্ত কাম্য।
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য দেশনেত্রীর যে ত্যাগ, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গাজীপুর মহানগর যুবদল তাঁর আদর্শকে ধারণ করে রাজপথে সংগ্রাম চালিয়ে যাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক ভূমিকা পালন করব।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

