ঢাকাSaturday , 27 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে বেড়া নির্মাণ করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভাংচুরের অভিযোগ

admin
September 27, 2025 1:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ইন্দনে পূর্ব শত্রুতার জেরে জমি দখল করতে বেড়া দিয়ে অবৈধভাবে চলাচলের রাস্তা বন্ধ ও ভাংচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) এঘটনায় ভুক্তভোগী মো: নুরুল আমীন শেখ (৪১) ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযূক্তরা হলেন- ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আহাদ মিয়া (৪০), মুছা মিয়া (৩২), আসাদ মিয়া (৩৭), আলী হোসেন (৫৫), আঃ সামাদ (৪৫), খালেদা খাতুন (৩৮), ফাতেমা খাতুন (৩২) সহ মোট ৭ জন । স্থানীয় সূত্র ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত স্বত্বদখলীয় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালতে ফৌ কা: বি: ১৪৪ ধারায় পিটিশন মামলাটি বিচারাধীন এবং অভিযূক্তরা ইতিপূর্বে ভূক্তভোগীর পরিবারবর্গকে মারপিট ও হামলার ঘটনায় গত ০৮ এপ্রিল, ২০২৫ ত্রিশাল থানায় রুজু হওয়া ৮ নং মামলার এজাহার নামীয় আসামী। আদালতে অভিযূক্তদের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকাস্বত্ত্বেও আইনকে তুয়াক্কা না করে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন অভিযূক্তরা খারাপ ভাষায় গালিগালাজ করে ও মারপিটসহ খুন জখমের হুমকী দিয়ে ভূক্তভোগীর রান্না ঘর ভাংচুর শুরু করে। বসতবাড়ির আঙিনায় বেড়া নির্মাণ করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় ভূক্তভোগীর পরিবার বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে মারপিটের চেষ্টা করায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ত্রিশাল থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযূক্তরা ভুক্তভোগী ও তার পরিবারবর্গকে খুন জখমের হুমকি দিয়া পালিয়ে যায়। অভিযূক্তদের কর্মকান্ডে দীর্ঘদিন যাবত দূর্ভোগে ও নিরাপত্তাহীনতায় ভূক্তভোগীর পরিবার। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযূক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় খুন জখমসহ যেকোন দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসংক্রান্তে ভূক্তভোগী মো: নুরুল আমীন শেখ জানান, জমি অবৈধভাবে দখলের চেষ্ঠায় অভিযূক্তরা যে কোন সময় খুন জখমসহ মারাত্মক দূর্ঘটনা ঘটাতে পারে। থানায় অভিযোগ দায়ের করলেও এঘটনায় কোন প্রতিকার মিলছে না। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি তদন্ত মোবারক হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।