ঢাকাThursday , 25 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী সুরভী গ্রেফতার

ইয়াছিন গাজী
December 25, 2025 11:41 am
Link Copied!

ইয়াছিন গাজী:

​গাজীপুর মহানগরীর টঙ্গীতে মধ্যরাতে এক রুদ্ধশ্বাস অভিযানে জুলাই যোদ্ধা পরিচয়দানকারী তাহরিমা জান্নাত সুরভী (২১) নামের এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ​বৃহস্পতিবার (২৫ শে ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান।

গ্রেফতারকৃত সুরভী টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর থানায় দায়েরকৃত একটি অপহরণ ও চাঁদাবাজি মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি।

জানা যায়, সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী বা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পরিচয় দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অপহরণ, ব্ল্যাংকমেইলসহ অনেক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের জন্য কালিয়াকৈর থানা থেকে টঙ্গী পূর্ব থানা ও যৌথবাহিনীর কাছে বিশেষ অধিযাচন পাঠানো হয়েছিল। এরই ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ও পুলিশ সমন্বয়ে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আটক তরুণীকে যথাযথ শালীনতা বজায় রেখে রাতেই সংশ্লিষ্ট (কালিয়াকৈর) থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।