ঢাকাMonday , 28 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিএনজি চালক নিহত

Link Copied!

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদুল ইসলাম মণ্ডল (২৭) নামে এক সিএনজি চালকের নিহত হয়েছে। সোমবার (২৮ শে জুলাই) সকালে টঙ্গীর খরতৈল ব্যাংক পাড়া এলাকায় জনৈক সোহেলের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত সাজিদুল ইসলাম মন্ডল জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার বুমেলিবাড়ি গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। তিনি ঐ এলাকায় বসবাস করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় রাতভর সিএনজি চালিয়ে সকাল সাতটার দিকে গ্যারেজে গাড়ি জমা দিতে প্রবেশ করে সাজিদুল। এসময় গ্যারেজের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।