ঢাকাSunday , 16 November 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিএমপি কমিশনারের সাথে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

Link Copied!

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্মিলিতভাবে অগ্নিসন্ত্রাস প্রতিরোধের অঙ্গীকার নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাথে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় জিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) এর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ সাম্প্রতিককালে বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। অগ্নিসংযোগ ছাড়াও পরিবহণ খাতের অন্যান্য সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় এবং নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

​সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, অগ্নিসংযোগ প্রদানকারীরা দেশ ও জাতির শত্রু। তিনি এই ধরনের অগ্নি সন্ত্রাস কঠোর হস্তে প্রতিরোধের জন্য পুলিশ ও পরিবহণ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য জোর আহবান জানান।
​উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএমপি’র উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ।