ঢাকাSunday , 16 November 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিএমপিতে নতুন কমিশনার ইসরাইল হাওলাদার

মোঃ শামীম খান
November 16, 2025 1:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে আরো ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।

এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।