ঢাকাWednesday , 10 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সদর মেট্রো থানায় নতুন ওসি মোঃ আমিনুল ইসলাম- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

Link Copied!

মোঃ সোহাগ রহমান

গাজীপুর সদর মেট্রো থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এর আগে তিনি গাছা মেট্রো থানায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সততা, নিষ্ঠা, মানবিকতা ও নেতৃত্বগুণের কারণে তিনি পুলিশের ভেতর ও সাধারণ মানুষের কাছে একজন সম্মানিত কর্মকর্তা হিসেবে পরিচিত।

যোগদানের পরপরই থানার সর্বত্র স্বস্তির বাতাস বইছে। স্থানীয় বাসিন্দারা নতুন ওসিকে ঘিরে যেন নতুন আশা খুঁজে পাচ্ছেন। তারা মনে করছেন, তার আগমন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তভাবে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সন্তান আমিনুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে পুলিশ পরিদর্শক (নি.) হিসেবে মানবিকতা, পেশাদারিত্ব ও সৎভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ সুনাম অর্জন করেন। তিনি মহানগর ডিবি উত্তর ও গাছা থানায় দায়িত্ব পালনকালে বহু সফল অভিযান পরিচালনা করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, “ওসি মোঃ আমিনুল ইসলাম যোগদানের পরে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তার নেতৃত্বে মাদক ব্যবসায়ী, চুরি-ছিনতাই কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড টিকতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। তিনি ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এই প্রত্যাশা স্থানীয়দের । তার যোগদানের পর অনেকেই মনে করছেন, সদর মেট্রো থানা এখন আরও বেশি গণমুখী ও সক্রিয় হয়ে উঠবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে তিনি সবসময় প্রস্তুত থাকছেন বলেও এলাকার মানুষ জানিয়েছেন। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন ওসির এই অঙ্গীকার গাজীপুরবাসীর মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।

এক বক্তব্যে ওসি মোঃ আমিনুল ইসলাম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “মাদক বিরোধী অভিযানে থাকবে জিরো টলারেন্স। চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, ধর্ষণ, খুন-খারাপি কিংবা যেকোনো ধরনের অপরাধ সদর মেট্রো থানায় বরদাস্ত করা হবে না। এজন্য জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঘটনার উদ্ভব হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন এবং জরুরি প্রয়োজনে ৯৯৯-এ কল করবেন।”