ঢাকাMonday , 8 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

সোহাগ আকন্দ
September 8, 2025 1:04 pm
Link Copied!

সোহাগ আকন্দ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটি চর নওপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পুত্রবধুসহ আরো কয়েকজনের বিরুদ্ধে। গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এঘটনা ঘটে।

এ ঘটনাটি নিয়ে মোছাঃ লিমা আক্তার (৪৫), মোঃ সাব্বির মিয়া (২০), মোছাঃ খাদিজা আক্তার (২৪), মোঃ নাসির উদ্দিন (৪২) কে আসামী করে ভুক্তভোগীর পক্ষে মোছাঃ শেফালী খাতুন (৪০) গত ৩১ আগস্ট ঈশ্বরগঞ্জ থানায় ১৮ নং মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. চাঁনমিয়ার কাছ থেকে তার বড় ছেলে প্রবাসী আইয়ুব আলী প্রায় ২০ বছর আগে বিভিন্ন কৌশল ও বাবা মাকে ভরণপোষন সহ দেখাশোনা করার দায়িত্বের কথা বলে ১২ শতাংশ জমি রেজিস্ট্রী করে নিয়ে ১৫ বছর ধরে বৃদ্ধ মা বাবার দেখাশোনা না করে উনাদের সাথে প্রতারণা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আত্মীয়স্বজন বিষয়টি একাধিক বার সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী মোছা. লিমা আক্তার তার শশুর শাশুরিকে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা ও শারীরিক ও মানসিকভাবে অসহনীয় নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পুত্রবধূ লিমা আক্তার, সাব্বির মিয়া, খাদিজা আক্তার, নাসির উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে চাঁনমিয়া ও তার স্ত্রী সাফিয়া খাতুন কে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে শরিরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে এবং আহতরা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৪নং আসামি নাসির উদ্দিন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতার কতে অভিযান অব্যাহত আছে

ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান – লিমা আক্তার তার নিজের মেয়ে হাফিজা আক্তার স্বর্ণা কে কু-পরামর্শ দিয়ে ব্লেড দিয়ে নিজের মাথায় নিজে আঘাত করে রক্ত বের করে এমামলার বাদীসহ এঘটনার প্রত্যক্ষদর্শীদের ফাঁসাতে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। এঘটনায় জড়িত এজাহারনামীয় পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও প্রতিবেশীরা।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, এঘটনায় ৪নং আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।